ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে চলছে ভোট গ্রহণ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫৯৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে সকাল থেকেই নারী-পুরুষ ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সকাল অনেক প্রার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার ভোট কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে দিয়েছেন। সদরের জিয়ারখী ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভোট দিয়েছেন। ভোট শুরুর আগে প্রার্থীদের পোলিং এজেন্ট ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খালি দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় ভোট গ্রহণের কার্যক্রম। এ জেলার ভোটার সংখ্যা-১৭লাখ ৪৭হাজার ৭৬২জন। জেলার ৫৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২ শতাধিক ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ পযার্য়ে কাজ করছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন