ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি সংস্থা ‘বোর্ড অব পিস’-এ যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইতালি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পষ্ট জানিয়েছেন, দেশটির সংবিধানে থাকা অলঙ্ঘনীয় আইনি সীমাবদ্ধতার কারণেই তারা এই উদ্যোগে অংশ নিতে পারছেন না।

জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই ‘বোর্ড অফ পিস’ গঠনের ঘোষণা দেন এবং ১৯টি দেশ এর সনদে স্বাক্ষর করে। মূলত গাজার পুনর্গঠন তদারকির জন্য এই সংস্থাটি গঠনের কথা বলা হলেও, এর সনদে সংস্থার পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত করার ইঙ্গিত রয়েছে।

তাজানি সংবাদ সংস্থা আনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বোর্ড অফ পিসে অংশ নিতে পারছি না কারণ আমাদের সংবিধানে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা আছে। আইনি দৃষ্টিকোণ থেকে এটি অতিক্রম করা ইতালির জন্য অসম্ভব। ইতালির সংবিধান অনুযায়ী, কোনো একক বিদেশি নেতার অধীনে পরিচালিত কোনো সংস্থায় দেশটি পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দিতে পারে না।

এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই উদ্যোগের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনিও স্বীকার করেছিলেন যে বর্তমান কাঠামোতে ইতালির সংবিধানে কিছু জটিলতা রয়েছে। মেলোনি আশা করেছিলেন যে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগের কথা মাথায় রেখে ট্রাম্প হয়তো এই সংস্থার কাঠামোতে কিছুটা পরিবর্তন আনবেন। কিন্তু তাজানির সাম্প্রতিক বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেল।

উল্লেখ্য, মিলানে শীতকালীন অলিম্পিক চলাকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের একদিন পরই তাজানি এই ঘোষণা দিলেন।

এই বোর্ড অফ পিস-কে অনেকেই জাতিসংঘের বিকল্প শক্তি হিসেবে দেখছেন, যা নিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্রদের মধ্যেও দ্বিধা রয়েছে। সমালোচকদের মতে, এই সংস্থার মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১০

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১১

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১২

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৩

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৪

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৫

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৬

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৭

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৮

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৯

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

২০