ক্ষমা চাইবেন না ট্রাম্প - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইবেন না ট্রাম্প

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে সেটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এই ভিডিও নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার পোস্ট করা ওই ভিডিও অনলাইনে অন্তত ১২ ঘণ্টা ছিল। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমাদের নজরে এই ভিডিও আসা মাত্র আমরা তা সরিয়ে ফেলেছি। এই ভিডিও-এর প্রথম অংশের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি ভিডিওটির শুরুর অংশ দেখেছি। এটা চমৎকার ছিল।

সিএনএন জানিয়েছে, ভিডিও-র প্রথম অংশে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা উল্লেখ ছিল।

বিবিসি বলছে, ভিডিওটি সরানোর আগে এর পক্ষে অবস্থান নিয়েছিল হোয়াইট হাউস। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও এর সমালোচনা করেছেন।

সমালোচকরা জানান, ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা খর্ব করা হয়েছে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্টটি করেছেন। এটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রকাশিত ভিডিওতে মিথ্যা দাবি করা হয় যে জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১০

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১১

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১২

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৩

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৪

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৫

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৬

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৭

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৮

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৯

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

২০