ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের জনবল ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশ বা ৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংবাদমাধ্যমটির মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

স্থানীয় সময় গত বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে।

অভ্যন্তরীণ দুটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, কোম্পানিটি তাদের প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগসহ প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক এবং স্পোর্টস ডেস্কে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদক চাকরি হারিয়েছেন।

দীর্ঘ ১২ বছর ওয়াশিংটন পোস্টে কাজ করার পর চাকরি হারিয়েছেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে ঈশান লেখেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন যে অধিকাংশ আন্তর্জাতিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে এবং এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

একই সঙ্গে ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ম্যাট মারে এই পদক্ষেপকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেছেন। তবে তার মতে, পরিবর্তিত প্রযুক্তি ও পাঠকদের আগ্রহের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনীয় ছিল। মূলত আর্থিক লোকসান কমাতেই মালিকপক্ষ এক ধাক্কায় এত কর্মী ছাঁটাই করেছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, এই গণছাঁটাইয়ের ঘটনায় মালিক জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন পোস্ট গিল্ড। কোনো মার্কিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে একবারে এত বেশি সংখ্যক সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা বিরল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০