বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২১ নভেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে বেশকিছু হতাহতের খবর পাওয়া গেছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তীব্র এ ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সংবাদ সংস্থা রয়টার্স ও আনাদোলু বাংলাদেশে ভূমিকম্পের খবর দিয়েছে। এছাড়াও আল-জাজিরা, ডেইলি সাবাহ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, ডয়চে ভেলে, আল আরবিয়া, দ্য ডনসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশে ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও।

হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও এ খবর জানিয়েছে।

এদিকে, ঢাকাসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০