বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে টি–২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে এমন বক্তব্য দেন তিনি।

শাহবাজ শরিফ বলেছেন, আমরা টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেছেন, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে বাংলাদেশ দলকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল।

গত সপ্তাহে পাকিস্তান এই সিদ্ধান্তের কথা জানালেও দেশটির সরকার এর কারণ জানালো এই প্রথম। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ।

ভারত–পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারত–ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এবার দেশটির প্রধানমন্ত্রী কারণসহ ভারতের বিরুদ্ধে না খেলার কথা জানালেন।

এদিকে শাহবাজ শরিফের এমন মন্তব্যের পর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শাহবাজ শরিফের মন্তব্য তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০