কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন কর্মী সমর্থক আহত হন। এর মধ্যে বিএনপি’র তিন কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাশুলিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির দাবি জামায়াত শিবিরের অতর্কিত হামলায় তাদের ১০-১২ জন কর্মী সমর্থক আহত হয়। এর মধ্যে তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে আজ বুধবার সকালে খোকসার মাশুলিয়া বাজারে সালিশের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন কর্মী সমর্থক আহত হন। এর মধ্যে বিএনপির তিন কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মন্তব্য করুন