উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান, পুলিশসহ নিহত ১২৫ - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান, পুলিশসহ নিহত ১২৫

পাকিস্তানের বেশ কয়েকটি জেলায় শনিবার (৩১ জানুয়ারি) ব্যাপক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির অন্তত ১৮ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

পরবর্তীতে বেলুচিস্তানে অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাক বাহিনী। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত সমর্থিত সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি একাধিক হামলা চালিয়েছে।

তারা বেসামরিকদের লক্ষ্য করে কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জৌর, গোয়াদার এবং পানসিতে হামলা চালায়।

হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এরপরেই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তীব্র অভিযান শুরু করে। এতে ৯২ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে।

তবে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য শহীদ হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে।

এনিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান প্রায় সম্পন্ন।

নাকভি বলেন, এসব হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের উদ্দেশ্য এবং তাদের প্রধানদের নিঃশেষ করে দেওয়ার অঙ্গীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০