আপনারা পুনর্জন্মে বিশ্বাস করেন আর আমরা পুনরুত্থানে বিশ্বাস করি দুটি শব্দ খুবই কাছাকাছি।
রবিবার (৩১ জানুয়ারি) কুষ্টিয়া ৩ আসনে জামা ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা একটি মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।
তিনি বলেন, হিন্দু ভাইদের পেলে আমার মনে হয় আপনাদেরকে অনেকদিন থেকে চিনি। কারণ, আমার অধিকাংশ সময় কেটেছে আপনাদের মত মানুষের সাথে। কারণ এ দেশে তো আমি থাকতে পারতাম না, থাকতাম কলকাতায়। আর ওখানে তো আপনাদের লোকজনই বেশি। তাই আপনাদের চেহারা দেখলে মনে হয় যেন একই আছে।
তিনি আরও বলেন, মসজিদে যেমন বাজেট হয়, মন্দিরের জন্য বাজেট হয়। এই অবস্থা কেন। যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে। এই যে এখানে একটা ছাদ দেওয়ার কথা। দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের এবাদত আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না। সুতরাং এবার আমরা কথা দিচ্ছি বাজেট যা আসবে আমাদের পকেটে একটা টাকাও যাবেনা। আমাদের ধর্ম অনুযায়ী এটা হারাম নিষিদ্ধ।
তিনি বলেন, মসজিদের বাজেট হয় রাস্তার পক্ষ থেকে মন্দিরের জন্য বাজেট হয় এই অবস্থা কেন যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে এই যে এখানে একটা ছাদ দেওয়ার কথা দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের এবাদত আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না সুতরাং এবার আমরা কথা দিচ্ছি যদি বাজেট যা আসবে যেহেতু আমাদের পকেটে একটা টাকা ঢোকানো আমাদের ধর্ম অনুযায়ী হারাম নিষিদ্ধ।
তিনি বলেন, আপনারা এক জাতিতে আছেন আমরা আরেক জাতিতে আছি। আমরা চাই আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তনের এবার চেষ্টা চালাবো। কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং সন্ত্রাসী আর দখল করে খায় যারা এরা যেন সামনে আসতে না পারে। এরা যদি আসে আপনারাও নিরাপদ না আমরাও নিরাপদ না। কারণ ওরা চাঁদা আপনার কাছেও নেয় আমাদের কাছেও নেয়। জেলে আপনাদেরকেও দেবে, আমাদেরকেও দেবে। দখল আপনারটাও যেমন করবে আমারটাও দখল করবে।
মন্তব্য করুন