ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে

খামেনির উপদেষ্টার হুঁশিয়ারি

ইরানে কোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলদার ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি।

শনিবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, উপদেষ্টা শামখানি বলেছেন, শত্রুর যে কোনো পদক্ষেপের বিপরীতে আনুপাতিক, কার্যকর এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কী পরিকল্পনা করছে সেটি তারা জেনে গেছেন এবং এর বিপরীতে কি পদক্ষেপ নিতে হবে সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি হুমকি দেন, সময়মতো এমন পদক্ষেপ নেওয়া হবে যেটি তাদের পরিকল্পনাকে শুরুতেই চেপে ধরবে।

এরআগে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে সতর্কতা দেন। তিনি হুমকির সুরে বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পর ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেছেন, ‌‌শত্রু যদি ভুল করে তাহলে নিঃসন্দেহে তা নিজের নিরাপত্তা, পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে। আমির হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও সামরিক প্রস্তুতিতে রয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দুই সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমনের রক্তক্ষয়ী অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌ-বহর পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই রণসজ্জায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইরান আগেই সতর্ক করে দিয়ে বলেছে, হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের—বিশেষ করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০