সৌদিকে ৭৩০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলকে ৩০ অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিকে ৭৩০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলকে ৩০ অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যখন উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সৌদি আরবকে প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই প্যাকেজে রয়েছে অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম। এর আগেও যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনার কথা জানিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এই চুক্তির মূল্য ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল যেন শক্তিশালী এবং সক্ষম আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে—এটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তারা আরও উল্লেখ করেছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি ওই লক্ষ্যগুলো পূরণে সহায়ক।

এই প্যাকেজের অংশ হিসেবে ইসরায়েলের কাছে ১.৮ বিলিয়ন ডলারের যৌথ লাইট ট্যাকটিক্যাল যান (Joint Light Tactical Vehicle) বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে, যার বড় অংশ সরাসরি অনুদান হিসেবে দেওয়া হয়—বিক্রয়ের মাধ্যমে নয়।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আরও এক অংশে উত্তেজনা তীব্র হচ্ছে। ইরানের কাছাকাছি জলসীমায় যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবকে ৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এই চুক্তির আওতায় সৌদি আরব ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে, যা আকাশপথে আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়।

ইরানে ধর্মীয় শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়েছে। বিক্ষোভ দমনে সরকারের বিরুদ্ধে হাজার হাজার প্রতিবাদকারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। যদিও ইরানের সঙ্গে সরাসরি মিত্র না, তবু সৌদি আরব সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলো আশঙ্কা করছে, বড় ধরনের অস্থিতিশীলতা তাদের ব্যবসাবান্ধব পরিবেশ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে ভাবছে সৌদি আরব। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এই সম্ভাবনা ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে এবং এখন তা অনেকটাই দূরবর্তী হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০