আশা করি ইরানে হামলা চালাতে হবে না- ট্রাম্প - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশা করি ইরানে হামলা চালাতে হবে না- ট্রাম্প

সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়া নিয়ে আশাবাদী তিনি।

ট্রাম্প বলেন, আমার প্রথম মেয়াদেই আমি মার্কিন সেনাবাহিনীকে আরও জোরদার করে গড়ে তুলেছিলাম। এখন আমাদের একটি বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আশা করি, আমাদের এটি ব্যবহার করতে হবে না।

গত কয়েকদিনে মধ্যে ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা বা তিনি পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি আলোচনা করেছি এবং এ নিয়ে পরিকল্পনাও রয়েছে। হ্যাঁ, আমাদের বিশাল এবং অত্যন্ত শক্তিশালী রণতরী ইরানে যাচ্ছে। তবে আমাদের যদি সেগুলো ব্যবহার না করতে হয়, তা হলেই ভালো!

ইরানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনো বিকল্পগুলো পুনর্বিবেচনায় রেখেছেন।

ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০