দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ জানুয়ারী ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক

বিশ্বের প্রথম সোনায় মোড়ানো সড়ক নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট–এ ‘গোল্ড স্ট্রিট’ নামের এই সড়ক নির্মিত হবে।
ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্ট চালুর ঘোষণা দেওয়ার সময় এ তথ্য জানায়। তবে প্রকল্পটি নিয়ে বিস্তারিত তথ্য ‘পর্যায়ক্রমে প্রকাশ করা হবে’ বলে জানানো হয়েছে।

২০২৪ থেকে ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এ সময় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বাস্তবে সোনা কেনাবেচার ক্ষেত্রে বা ‘ফিজিক্যাল গোল্ড’ লেনদেনে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট

আমিরাতের নতুন ‘হোম অফ গোল্ড’ বা ‘স্বর্ণের আবাস’ হিসেবে পরিচিত পেতে যাওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলংকার-সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এর মধ্যে খুচরা বিক্রি, বুলিয়ন মার্কেট (স্বর্ণ, রুপা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর বাজার), পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে ইতোমধ্যে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা রয়েছে। সেখানে জাওহারা জুয়েলারি, মালবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল–রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর শোরুম রয়েছে।

এছাড়া গয়নার ব্র্যান্ড জয়–আলুক্কাস ২৪ হাজার বর্গফুটের বৃহৎ একটি শোরুম স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। এটি হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়নার শোরুম।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ‘ঐতিহ্য, বিশালতা এবং সুযোগকে একত্রিত করেছে’।

দুবাই ডিপার্টমেন্ট অফ ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) অংশ দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের (ডিএফআরই) সিইও আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্যোগের স্থায়ী চেতনার প্রতীক।

তিনি আরও বলেন, এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা শুধু সেই ঐতিহ্যই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও স্থায়িত্বের ভিত্তিতে এক নতুন যুগের জন্য সেটিকে নতুনভাবে গড়ে তুলছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০