সময় ফুরিয়ে আসছে, চুক্তি না করলে ভয়াবহ হামলা- ইরানকে ট্রাম্পের নতুন হুমকি - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সময় ফুরিয়ে আসছে, চুক্তি না করলে ভয়াবহ হামলা- ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

ইরানকে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার এই দেশটিকে আগের চেয়েও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইরানের দিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর দ্রুতগতিতে এগোচ্ছে বলেও মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানিয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চুক্তিতে না এলে পরবর্তী হামলা হবে ‘আগের চেয়েও অনেক ভয়াবহ’— এমন হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বার্তা দেন।

ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি দ্রুত, শক্তিশালী ও স্পষ্ট উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে’। তিনি বলেন, এই বহর পুরো উদ্দীপনা ও শক্তি নিয়ে সামনে এগোচ্ছে।

পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি আশা করছেন ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি করবে। তার ভাষায়, কোনও পারমাণবিক অস্ত্র নয়, এখন দরকার এমন একটি চুক্তি, যা সব পক্ষের জন্য ভালো হবে। সময় ফুরিয়ে আসছে, এখনই সিদ্ধান্ত নেয়া জরুরি।

এর আগে দেয়া সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প আবারও বলেন, আমি ইরানকে আগেও বলেছি— চুক্তি করুন।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে একটি সুন্দর আর্মাডা ইরানের উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা শুরু করেছে। আমি আশা করি তেহরান (সমঝোতার) চুক্তিতে পৌঁছাবে’। তবে ট্রাম্প ঠিক কোন নৌবহরের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সম্প্রতি পৌঁছানো ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর কথাই তিনি ইঙ্গিত করেছেন।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ১২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো। আরও ১৭ হাজারের বেশি সম্ভাব্য মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের ‘হুমকি’র কড়া সমালোচনা করে বলেছেন, এসব পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করবে এবং অস্থিতিশীলতা বাড়াবে। সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড সতর্ক করে বলেছে, প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা হবে। এসব পাল্টাপাল্টি পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্রতর হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০