ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বা ‘অবিচুয়ারি রেফারেন্স’ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা— উভয় কক্ষেই এই শোকপ্রস্তাব আনা হবে। খবর এএনআই-এর।

বাংলাদেশের তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল, তারই অংশ হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভায় এদিন সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদিসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোকপ্রস্তাব গ্রহণের সূচি রয়েছে।

ভারতের এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই এই শোকপ্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০