কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া- ৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবীদ সৈয়দ মেহেদি আহমেদ রুমী তার নিজ নির্বাচনী এলাকা কুমারখালী শহরে প্রচারণা শুরু করেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারন মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এছাড়াও অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়ার চারটি আসনে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার রয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।
মন্তব্য করুন