৬'শ বছরের রেকর্ড ভেঙে খোকসা ঐতিহ্যবাহী কালীপুজা মেলা হচ্ছে না - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
প্রত্যয় দাস, কুষ্টিয়া:
১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬’শ বছরের রেকর্ড ভেঙে খোকসা ঐতিহ্যবাহী কালীপুজা মেলা হচ্ছে না

কুষ্টিয়ার খোকসার প্রায় ৬’শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী কালীপুজা মেলার অনুমতি না পাওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। রোববার (১৮’জানুয়ারি) দিবাগত রাতে মহিষ ও পাঠা বলির মধ্যে দিয়ে মেলাটি শুরু হওয়ার কথা ছিল। পনের দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

খোকসা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি মন্দির মাঠে আয়োজন করা হতো এ উৎসবের। প্রতিবছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। কালীপূজা ও গ্রামীণ মেলা এই জনপদের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন। সরেজমিন গেলে দেখা যায়, অতিতের রেকর্ড ভেঙে এবারে ঐতিহ্যবাহী এই মেলার মাঠ এবার স্টল শূন্য। পুজো হলেও, হচ্ছে না মেলা।

স্থানীয়রা বলছেন, চলতি বছর ছিল মেলাটির ৬১৬ তম আয়োজন।

এদিকে মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও বাস্তবে সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো এই মেলা।পুরো উপজেলায় কয়েক দিন ধরে আনন্দ বিনোদনের পরিবেশ তৈরি হয়।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোতালেব হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘অনুমতি দেবে তো কতৃপক্ষ, ডিসি,ডিসি স্যার দেয় অনুমতি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, ‘ এবিষয়ে আমি কিছু জানিনা । তবে আমার জানামতে অনুমতির জন্য আবেদন করেছিলো। অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয়। তদন্ত যদি পজেটিভ হয় তাহলে অনুমতি দেয়া হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০