ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড, বুধবার কার্যকর- মানবাধিকার সংস্থা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড, বুধবার কার্যকর- মানবাধিকার সংস্থা

হেঙ্গাও নামে ইরানে কাজ করা একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, বিক্ষোভের সময় আটক এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার ২৬ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, ওই যুবকের নাম এরফান সুলতানি। তাঁর পরিবারকে এরই মধ্যে জানানো হয়েছে, বুধবার এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে বিচার কবে হয়েছে বা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি।

হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস- এর প্রতিনিধি আউয়ার শেখি বিবিসিকে বলেছেন, আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখিনি। মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই ব্যবহার করছে।

বিবিসির কূটনৈতিক প্রতিবেদক ক্যারোলিন হাওলি জানিয়েছেন, ইন্টারনেট বন্ধ থাকার সময় ইরানে যে রক্তপাত ঘটেছে, সেটির প্রকৃত পরিসর জানতে আরও সময় লাগতে পারে। যারা দেশের বাইরে ফোন করতে পারছেন, তারা বিদেশে থাকা স্বজনদের ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা জানাচ্ছেন।

কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহর রাশত এর এক বাসিন্দার বর্ণনা অনুযায়ী, শহরটি আর চেনার মতো অবস্থায় নেই। চারদিকে শুধু আগুন আর পোড়া চিহ্ন।

বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করার পাশাপাশি ইরানজুড়ে গণগ্রেপ্তার শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০