পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৬ পুলিশ সদস্য - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৬ পুলিশ সদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সির।

কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে একটি পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান।

একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই প্রদেশের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি)।

অভিযানে কমপক্ষে আটজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। নকভি জানান, খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে।

পাকিস্তান আরও অভিযোগ করে আসছে যে এই বিদ্রোহী সংগঠনটিকে প্রতিবেশী ভারত অর্থ ও রসদ দিয়ে সাহায্য করছে। তবে আফগান তালেবান সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০