ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে- রেজা পাহলভি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে- রেজা পাহলভি

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। সোমবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি এই যোগাযোগকে ইরান পরিস্থিতির জন্য একটি সম্ভাব্য ‘গেম-চেইঞ্জার’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে পাহলভি বলেন, ‘আমার মনে হয় প্রেসিডেন্ট (ট্রাম্প) বিষয়টি সবচেয়ে ভালো বুঝেছেন। তিনি বলেছেন, ‘দেখা যাক কী হয়’। আমি মনে করি তাদের বিবেচনার একটি বড় অংশ হলো—বর্তমান ব্যবস্থার বিকল্প হিসেবে এবং একটি অন্তর্বর্তীকালীন পরিবর্তনের জন্য আমরা কী প্রস্তাব করছি, তা তারা ইতিমধ্যে জানেন।

বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মুক্তির যেকোনো আন্দোলন তখনই সফল হয়েছে যখন বিশ্ব শেষ পর্যন্ত নিপীড়িত জনগণের পক্ষ নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতন এর বড় উদাহরণ। ইরান এর ব্যতিক্রম হওয়া উচিত নয়।

রেজা পাহলভি আরও বলেন, প্রকৃতপক্ষে, পুরো অঞ্চলের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি হলো ইরান। ইরানি জনগণ কেবল নিজেদের মুক্ত করার জন্যই এই লড়াই করছে না; তারা জানে যে ইরান স্বাধীন হলে পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

বর্তমান ইরান সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী সব সময় আমেরিকা ও তার মিত্রদের ঘৃণা করে এসেছে, কিন্তু সাধারণ ইরানি জনগণ ঠিক তার উল্টো। তারা আমেরিকার বন্ধু হতে চায় এবং বাকি বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০