কুষ্টিয়ায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। শনিবার বেলা সাড়ে ১১ টায় দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ক্রফোর্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে স্থানীয়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শীতার্ত অসহায় শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। এ সময় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ পরিচালক জাকিরুল ইসলামসহ স্থানীয় কোম্পানি ও ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিজিবির এমন উদ্যোগে খুশি সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী অসহায় নারী-পুরুষসহ স্থানীয়রা। সীমান্তে নিরাপত্তা দেয়ার পাশাপাশি বিজিবির এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি তাদের।
মন্তব্য করুন