আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই- ট্রাম্প - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই- ট্রাম্প

দক্ষিণ আমেরিকা জুড়ে ত্রাস সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন ট্রাম্প।

বিশ্বজুড়ে তার নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।

আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কি না, এমন প্রশ্ন আসলে ট্রাম্প বলেন, এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দিচ্ছেন তার ওপর।

এ মন্তব্য আসে এমন এক সময় যখন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে। গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়া হয়েছে।

ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, ‘আমি বলব, এরচেয়েও বেশি সময়। সময়ই বলে দেবে।’

সমালোচকদের দাবি, ট্রাম্পের আগ্রাসন জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০