কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৪ জানুয়ারী ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ৩৩ জন এমপি প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭জনে। আজ রোববার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এ ঘোষণা দেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপ¯ি’ত ছিলেন।

বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর গিয়াস উদ্দিন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী আল-আহসানুল হক, এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর খাইরুল ইসলাম। এদিকে কুষ্টিয়া-৩ সদর আসনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০