ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র- রুশ বিশেষজ্ঞ - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র- রুশ বিশেষজ্ঞ

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সমস্ত বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ছিল- এমন বিমানঘাঁটিও রয়েছে। সমস্ত সামুদ্রিক ও বিমান সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা তাস জানিয়েছে, তিনি বলেন, ‘দেশের প্রায় সমস্ত সামুদ্রিক এবং বিমান সরবরাহ সুবিধা ধ্বংস হয়ে গেছে। সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে পূর্বে মোতায়েন করা এসইউ-৩০ যুদ্ধবিমানের সঙ্গে কী হয়েছে, সে সম্পর্কে বর্তমানে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তবে আমার কাছে তথ্য আছে, প্রায় সমস্ত বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে- যার মধ্যে এফ-১৬ এবং সামরিক পরিবহন বিমান যেখানে অবস্থিত ছিলো সেগুলোও অন্তর্ভুক্ত।

রুশ বিশেষজ্ঞ বলেন, ভেনেজুয়েলার বিমান ও সমুদ্র সরবরাহ বর্তমানে কার্যত অচল- সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই।

স্টেপানোভের মতে, মার্কিন বিমান বাহিনী প্রথমে ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলে এবং প্যারাট্রুপারসহ হেলিকপ্টার দলগুলো রাজধানীতে প্রবেশ করে।

তিনি বলেন, যেহেতু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই অচল হয়ে পড়েছে এবং দেশের আকাশসীমা মার্কিন বিমান বাহিনী ও বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের অনবোর্ড সিস্টেমের নিয়ন্ত্রণে রয়েছে- তাই বিশ্বাস করার কারণ আছে যে, পুরো দেশজুড়ে কার্যত রিমোট কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছে।

বিশেষজ্ঞ আরও বলেন, সম্ভবত যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার মূল লক্ষ্য অর্জন করেছে। তবে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণ নিতে আরও অভিযান চালানো অসম্ভব না।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০