হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহির নেতৃত্বে কুষ্টিয়ার জনসাধারণ এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন।

সেখানে বসে অবস্থান নেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন,ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে দুই ঘন্টাব্যাপি বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি বলেন,ওসমান হাদি ওই ব্যাক্তি যে রাজনৈতিক ও রাজনৈতিকের উর্ধে।ওসমান হাদি ভাই হচ্ছে আমাদের না বলা কথাগুলো বলতো।আমাদের দরকার বাক স্বাধীনতা, যারা অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধেও কথা বলবে। এটাই ছিলো হাদি ভাইয়ের কথা। আমরা চাই হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে কঠিন বিচার করা হোক।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি কুষ্টিয়া জেলা সদস্য মো নাজমুল হুসাইন মিরাজ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান, যুবশক্তি সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, যুবশক্তি যুগ্ম আহবায়ক নিবির আলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক স্রেষ্ঠ, সদস্য রানা, ফোন্ট লাইন যোদ্ধা রাসেল পারভেজ সহ আরও অনেকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১০

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১১

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১২

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৩

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৪

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৫

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৬

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৭

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৯

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

২০