চাঁদা না দেওয়ায় ফেক আইডি দিয়ে কু‌ষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদ‌কের বিরু‌দ্ধে অপপ্রচার,থানায় জিডি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৪ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ফেক আইডি দিয়ে কু‌ষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদ‌কের বিরু‌দ্ধে অপপ্রচার,থানায় জিডি

চাঁদা না দেওয়ায় কুষ্টিয়া থে‌কে প্রকা‌শিত দৈ‌নিক কু‌ষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টু’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও ওই ফেক আইডি থে‌কে কু‌ষ্টিয়ার অন‌্যান‌্য পেশাদার সাংবা‌দিক‌দের ‌ মিথ্যাতথ্য ছড়া‌নো হ‌চ্ছে।

জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি অজ্ঞাত পরিচয়ধারীরা ফেসবুকে ভুয়া আইডি খুলে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, Jannatul Mithila Soha (Facebook Link: https://www.facebook.com/share/1aFtWQ83np) পরিচয়ধারী ফেক ফেসবুক আইডি থে‌কে নাম ও ছবি ব্যবহার করে পোস্ট করে অপপ্রচার ও হয়রানি করছে।

ভুক্তভোগী কু‌ষ্টিয়ার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মো.লাল্টু জানান, ফেক আইডি থেকে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও সম্মানহানিকর। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তি‌নি দা‌বি ক‌রেন,এক‌টি পক্ষ চাঁদা দাবি করে আসছিল এবং সেই দাবি পূরণ না করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে সাধারণ ডা‌য়েরীর(জি‌ডি) তদন্ত কর্মকর্তা কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উপপ‌রিদর্শক(এসআই) কাউসার বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০