কুষ্টিয়ায় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ভোর ৬টা ৩৯মিনিটে সুর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধো দিয়ে কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।
এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারন মানুষ মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শন করেন।
মন্তব্য করুন