ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের নিজ বাড়ি কুমারখালীতে দাফন সম্পন্ন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের নিজ বাড়ি কুমারখালীতে দাফন সম্পন্ন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় কুষ্টিয়ার কুমারখালীর ৩ মোটরসাইকেলের আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন (২৫), রিমন (১৪) ও একই এলাকার শাহিন মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই । তারা সবাই উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

এদিকে নিহতের মরদেহ এলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তান হারিয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে শোকাহত তাদের পরিবার ও স্বজনেরা।

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, সুমন ও রিমনের বোনের শ্বাশুড়ির মরদেহ দেখতে আসার পথে মাধবপুর কবরস্থানের সামনে দুর্ঘটনায় আপন দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়। নিহত সুমন ও রিমন পেশায় ফার্নিচার মিস্ত্রী নিহত আশিক ঢাকায় চাকরির পাশাপাশি উবার চালাতেন।

দুই ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ নিহত সুমন মন্ডল ও রিমন মন্ডলের বাবা করিম মন্ডল জানান, আমার মেয়ের শাশুড়ী গতকাল মারা যায় তাকে দেখতে দুই ছেলে বাড়িতে আসছিলো। তারা মোটরসাইকেল নিয়ে আসছিলো জানতাম না। বড় ছেলেকে সুমনের খোঁজ নেওয়ার জন্য বলি পরে সুমনকে ফোন দিলে পুলিশ ফোন ধরে এক্সিডেন্টের কথা জানায়। পরে বড় ছেলে যেয়ে দেখে আমার দুই ছেলের লাশ হাসপাতালে পড়ে আছে। এখন এ শোক আমি সইবো কি করে।

এদিকে, নিহত আশিক মোল্লার মা শিউলী খাতুন কান্নারত অবস্থায় জানান, ১৫ দিন আগেই বাড়িতে এসে ছেলে ঘুরে গেছে৷ ছেলে যে আজকে বাড়িতে আসছিলো জানতাম না। রাতে পুলিশ ফোন করে জানায় আশিকের এক্সিডেন্ট হয়েছে। পরে খবর পায় হাসপাতালে নেওয়ার পর আমার ছেলে মারা গেছে। এখন আমি কি নিয়ে বাঁচবো?

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, গতকাল মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের একই এলাকার আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। খুব কষ্টদায়ক একটি বিষয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০