কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চা উৎসাহিত করতে “আন্তঃবিভাগ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কলেজের ছাত্র মিলনায়তন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোল্লা মো. রুহুল আমীন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মোল্লা মো. রুহুল আমীন বলেন,“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। সু¯’ দেহ ও মনই পারে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।”
এই আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ক্যারামসহ বিভিন্ন ইনডোর খেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
উল্লেখ্য, কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
মন্তব্য করুন