যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, ৭.০ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, ৭.০

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৩ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে।
ভূমিকম্পটি মাটির প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয় এবং এর পর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়।

হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন।’

কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে, সেটি পার্বত্য ও জনবসতি কম। তিনি জানান, ‘বেশিরভাগ মানুষ জানাচ্ছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’

বার্ড আরও বলেন, ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হলো হেইন্স জংশন, যা প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এলাকার জনসংখ্যা ছিল ১,০১৮ জন।

ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে ছিল, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী ৬৬২ জন বাস করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০