জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) বিরুদ্ধে কর মওকুফ, অনুদান গ্রহণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিআরআইয়ের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট আটজনের বিরুদ্ধে এ মামলা করা হবে।

বুধবার (৫ নভেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নাম আসা অন্য আসামিরা হলেন- সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ (বিপু), সিআরআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রওশন আরা আক্তার, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল।

দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর বিধি লঙ্ঘন করে সিআরআই-কে কর মওকুফের সুবিধা প্রদান করেছেন। যদিও এটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত নয়। ফলে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কর সুবিধা গ্রহণ করেছে এবং সরকারি রাজস্বের ক্ষতি হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্টরা তদবির ও চাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছেন। সিআরআইয়ের হিসাব অনুযায়ী, ২৩টি কোম্পানি থেকে মোট ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটি অবৈধভাবে ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা আয় করেছে।

অগ্রহণযোগ্য ব্যয় বাদ দিলে সিআরআইয়ের হিসাব অনুসারে ৭০ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৩৯০ টাকা থাকা উচিত ছিল, কিন্তু প্রকৃত হিসাব পাওয়া গেছে মাত্র ৫৫ কোটি ১১ লাখ ৮২ হাজার ৮৯৬ টাকার। অর্থাৎ প্রায় ১৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

এছাড়া, সিআরআইয়ের নামে পরিচালিত ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে জমা হয়েছে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি এবং ১৯১ কোটি ২১ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে। একইসঙ্গে ৩৬ লাখ ৫২ হাজার ৭৪২ টাকা আয়কর না দেওয়ার মাধ্যমে সরকারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে মানিলন্ডারিংও সংশ্লিষ্ট ছিল বলে উল্লেখ করেছে দুদক। যার ফলে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০