খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল করেছে জামায়াত - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল করেছে জামায়াত

বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল করেছে জামায়াত।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সোনাবন্ধু মাকের্টের আল ফালাহ মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেন।

মোঃ আফজাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শমশের, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

আলোচকরা চারদলীয় জোটের বিভিন্ন বিষয় উল্লেখপূর্বক বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০