্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযান চলাকালে ২৭ নভেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কোর্টপাড়া এলাকা থেকে দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে নকল সিগারেটের শুল্ক পরিশোধের স্ট্যাম্প, তৈরীর উপকরণ ফয়েল পেপার এবং ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজন হলেন মোঃ নিরব ইসলাম (১৯) এবং অপরজন আব্দুল আওয়াল (৪৫)। র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক/২৫ ঘ ধারা ও পেনাল কোড ৪৮৩/৪৮৫/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন