দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছরের কারাদণ্ড - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছরের কারাদণ্ড

পেরুর একটি আদালত গভর্নর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

বুধবারের (২৬ নভেম্বর) এই রায়ের ফলে রয়টার্সের তথ্য অনুযায়ী, ভিজকারা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত দেশটির সাবেক প্রেসিডেন্টদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন।
তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পেরুর দক্ষিণাঞ্চলের মোকেগার গভর্নর ছিলেন। সেই সময় সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন নির্মাণ কোম্পানির কাছ থেকে ৬ লাখ ৭৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ ঘুষ নেওয়ার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভিজকারা নিজেকে নির্দোষ দাবি করে গেছেন। তার ভাষ্য, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। রায় ঘোষণার পর এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভিজকারা বলেন, ‘এটা বিচার নয়, প্রতিশোধ। কিন্তু তারা আমাকে ভাঙতে পারবে না।

এই রায়ে কারাদণ্ডের পাশাপাশি ভিজকারাকে সরকারি দায়িত্বে ৯ বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ভিজকারার আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন। তার বড় ভাই মারিও ভিজকারা। আগামী বছরের এপ্রিলে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে পেরু ফার্স্ট দল থেকে নির্বাচনের পরিকল্পনা করছেন এবং মার্টিন ভিজকারা এই দলটির উপদেষ্টার ভূমিকায় ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ভোট কক্ষে এর জবাব থাকবে। আমার ভাই মারিও ভিজকারা লড়াই চালিয়ে যাবেন।’ এই মধ্য-বামপন্থি রাজনীতিক ২০২১ সালে কংগ্রেস নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু পরে ২০১৯ সালে পার্লামেন্ট বিলুপ্ত করার দায়ে তাকে ১০ বছরের জন্য সরকারি দায়িত্বে নিষিদ্ধ করা হয়।

লাভা জাতো কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে থাকা কৌঁসুলি দলের জন্য ভিজকারাকে দোষী সাব্যস্ত করা আরেকটি বড় সাফল্য বলেই বিবেচিত হচ্ছে। এই কেলেঙ্কারিতে যুক্ত ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওদেরব্রেখটের (যা এখন নভোনর নামে পরিচিত) সঙ্গে লাতিন আমেরিকার অনেক দেশের রাজনীতিকদের নাম এসেছে।

ভিজকারার আইনজীবী এরউইন সিচ্চা অভিযোগ করেছেন, রাষ্ট্রপক্ষ সাক্ষী হিসেবে যেসব কোম্পানির নির্বাহীদের হাজির করেছে, তাদের বিরুদ্ধে ভিজকারা আগেই দুর্নীতির অভিযোগ এনেছিলেন। বেশ কয়েকবছর ধরে রাজনৈতিক টানাপড়েনে থাকা পেরু ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৬ প্রেসিডেন্টের পদত্যাগ বা অভিশংসন দেখেছে। এদের প্রায় সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল।

ভিজকারাকে লিমার সেই কারাগারে নিয়ে যাওয়া হতে পারে যেখানে আগে থেকেই সাবেক তিন প্রেসিডেন্ট অবস্থান করছেন। এদের মধ্যে আলেহান্দ্রো টলেডো ও ওলান্তা হুমালা দুজনই দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাজা খাটছেন, আর পেদ্রো ক্যাস্তিয়োকে আটকে রাখা হয়েছে সাংবিধানিক ধারা ভঙ্গ করে বিদ্রোহ করার অভিযোগে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০