কোট-স্যুট গায়ে দিয়ে যশোর সার্কিট হাউসে ভুয়া সচিব - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোট-স্যুট গায়ে দিয়ে যশোর সার্কিট হাউসে ভুয়া সচিব

গায়ে কোট-স্যুট; চলনেও গাম্ভীর্য। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে উঠেন যশোর সার্কিট হাউসে। শুধু একবার নয়; গত তিন মাসে একে একে তিনবার বিভিন্ন পরিচয়ে সার্কিট হাউসে উঠে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি।

তবে শেষ পর্যন্ত আব্দুস সালাম (৬৭) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রতারণার অভিযোগে আব্দুস সালাম (৬৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত তিন মাসে তিনবার সার্কিট হাউসে উঠে নিজেকে কখনও রংপুরের জেলা প্রশাসক, কখনও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতেন। অথচ এর আগে তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।

আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার গণমাধ্যমকে বলেন, আব্দুস সালাম কয়েক বছর ধরে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সার্কিট হাউসে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আব্দুস সালাম তার অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০