দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” এই স্লোগানে কুষ্টিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন। এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রোকনুজ জামান, কুষ্টিয়া জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন উদ্দ্যোক্তা এবং খামারীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে র্যালী করা হয়। প্রাণীসম্পদ প্রদর্শনীতে গবাদি পশু, ছাগল, ভেড়া, নানা রকম পাখি, মুরগি, মহিষ, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।
মন্তব্য করুন