পাকিস্তানে হারিয়ে যাওয়া মেয়েকে ১৭ বছর পর ফিরে পেল পরিবার - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হারিয়ে যাওয়া মেয়েকে ১৭ বছর পর ফিরে পেল পরিবার

১৭ বছর আগে ইসলামাবাদ থেকে নিখোঁজ হওয়া এক মেয়ে অবশেষে করাচির একটি ইধি সেন্টারে পাওয়া গেছে এবং সেখান থেকে তাকে তার বাবা–মায়ের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছে। মাত্র ১০ বছর বয়সে ইসলামাবাদের বাসা থেকে নিখোঁজ হওয়া কিরণ এখন ২৭ বছর বয়সে করাচিতে মা–বাবার সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। খবর জিও নিউজের।

পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় কিরণের পরিচয় নিশ্চিত করা হয়। ইধি ফাউন্ডেশন পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান ইধি সেন্টারে তাকে খুঁজে পাওয়া যায়। ইধি কর্মকর্তারা জানান, সেফ সিটি সিস্টেমে সংরক্ষিত তথ্যের সঙ্গে কিরণের দেওয়া বিবরণ মিলে যাওয়ার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
কিরণ জানান, ইসলামাবাদের বাসা থেকে আইসক্রিম কিনতে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। পরে এক অপরিচিত ব্যক্তি তাকে ইসলামাবাদের ইধি ফাউন্ডেশনের একটি সেন্টারে নিয়ে যান। পরবর্তী সময়ে প্রয়াত বিলকিস ইধি ছোট্ট কিরণকে করাচিতে নিয়ে আসেন। তখন থেকেই তিনি ইধির তত্ত্বাবধানে ছিলেন এবং সেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণ করেন।

জিও নিউজকে কিরণ বলেন, ইধি সেন্টারে থাকা সময় তার জন্য ‘খুবই আনন্দের’ ছিল। তবে মা–বাবার সঙ্গে পুনর্মিলনকে তিনি জীবনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে বর্ণনা করেন।

অনেক চেষ্টা–তদবিরের পর মিললো সাফল্য

ইধিসেন্টারের দায়িত্বপ্রাপ্ত শাবানা ফয়সাল বলেন, কিরণের পরিবারকে খুঁজে বের করার জন্য তাকে কয়েকবার ইসলামাবাদে পাঠানো হয়েছিল, কিন্তু এত দিন কোনো কাজ হয়নি।

ইধি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শাবানা ফয়সাল জানান, কিরণের পরিবারকে খুঁজতে তাকে একাধিকবার ইসলামাবাদে পাঠানো হয়েছিল, তবে এতদিন কোনো ফল মিলছিল না। তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে ১২ জন নিখোঁজ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে; যার মধ্যে করাচির পাঁচ মেয়েও ছিল।

কিরণকে পরিবারে ফিরিয়ে দেওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনরা আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং ইধি ফাউন্ডেশনের অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর কিরণের বাবা করাচিতে পৌঁছালে কিরণের সঙ্গে তাদের হৃদয়স্পর্শী পুনর্মিলন ঘটে। তিনি তার মেয়েকে প্রায় দুই দশক ধরে আশ্রয়, শিক্ষা ও যত্ন দেওয়ার জন্য ইধি ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০