সম্রাট আকবর ও টিপুর নাম থেকে ‘গ্রেট’ মুছে দিল ভারত, কী বার্তা দিচ্ছে মোদি সরকার? - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্রাট আকবর ও টিপুর নাম থেকে ‘গ্রেট’ মুছে দিল ভারত, কী বার্তা দিচ্ছে মোদি সরকার?

নতুন পাঠ্যপুস্তকে মোগল সম্রাট আকবর ও মহিশূরের শাসক টিপু সুলতানের ‘গ্রেট’ পদবি বাদ দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। এ নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বিরোধে জড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

এ বছর ভারতের জাতীয় শিক্ষাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল (এনসিইআরটি) নতুন যে পাঠ্যপুস্তক ছাপিয়েছে, সেখানে মোগল সম্রাট আকবর ও মহিশূরের শাসক টিপু সুলতানের নাম থেকে ‘গ্রেট’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে দেশের ইতিহাসকে মেলাতে গিয়ে ভারতের ইতিহাসকে সংকুচিত করছে।

কংগ্রেস এ জন্য বিশেষ করে মোগল আমলের শাসকদের প্রতি বর্তমান বিজেপি সরকারের রাজনৈতিক বিরাগের দিকে ইঙ্গিত করেছে।

কিন্তু বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বলেছে, দীর্ঘদিন ধরে যে সংশোধনের প্রয়োজন ছিল, এই পরিবর্তনগুলো তারই অংশ।

এনসিইআরটির ছাপা নতুন পাঠ্যপুস্তকগুলো ভারতজুড়ে ২৪ হাজারের বেশি মাধ্যমিক স্কুলে (সিবিএসই) পৌঁছে গেছে।

এ প্রসঙ্গে ভারত সরকারকে দেশের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ বলেন, আকবর ও টিপু সুলতানরা ৭০০ বছর ধরে এ দেশ শাসন করেছেন। তারা এক দিন বা দুই দিনের শাসক ছিলেন না।

ইমরান মাসুদ সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে আরও বলেন, পদবি সরিয়ে নিয়ে বা যোগ করে কী অর্জন করা যাবে? তিনি ওই দুই শাসকের সময়ে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে এএনআইকে বলেন, ‘তাদের শাসনামলে জিডিপি ছিল ২৭ শতাংশ। ভারতকে সে সময় সোনার পাখি বলে ডাকা হতো।

মাসুদ ব্রিটিশদের (ইস্ট ইন্ডিয়া কোম্পানি) হাতে শেষ মোগল সম্রাটকে ফাঁসির সাজা দেওয়ার এবং তার সন্তানদের কঠোর শাস্তি পেতে দেখার অপমানের কথাও স্মরণ করিয়ে দেন।

মাসুদ বলেন, উত্তরাখণ্ড কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা হরিশ রাওয়াত বলেন, (পাঠ্যপুস্তক থেকে) এসব বিষয় বাদ দেওয়া বৃহত্তর এক পরিকল্পনার অংশ।

রাওয়াত সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের এখন খেয়াল রাখতে হবে, বিজেপি আর কী কী বাদ দেয়।’

এই কংগ্রেস নেতা সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি তারা সুযোগ পায়, তবে তারা আরও অনেক কিছু বাদ দিয়ে দেবে।’

কংগ্রেস নেতা রাওয়াত ২০২৯ সালের জাতীয় নির্বাচনকে একটি মোড়-ঘোরানো মুহূর্ত হিসেবে তুলে ধরে বলেন, ‘পরিবর্তন ২০২৭ সাল থেকেই শুরু হবে।’

আরএসএস নেতা সুনীল আম্বেকর বলেন, ‘ইতিহাসের পাঠ্যপুস্তকে অনেক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।’

গত শনিবার নাগপুরে এক অনুষ্ঠানে সুনীল আরও বলেন, তাদের পদবি বাদ দেওয়া হয়েছে। তারা কেউ পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েননি।

শিক্ষার্থীদের উদ্দেশে সুনীল বলেন, ‘তাদের নিষ্ঠুর কাজগুলো সম্পর্কেও জানতে হবে।ভবিষ্যতে পাঠ্যপুস্তকে আরও পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ সেই (মোগল) শাসকদের বংশধরেরা এখন কলকাতার রাস্তায় বাসন ধুয়ে জীবিকা নির্বাহ করছেন। আর যারা ব্রিটিশদের সেবা করেছেন, তারা বর্তমান সরকারের ক্ষমতায় বসে আছেন।

তীব্র বিদ্রূপের সুরে মাসুদ প্রশ্ন তোলেন, ‘কে রানি লক্ষ্মী বাঈয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? কেন তার বংশধরেরা বর্তমান সরকারের মন্ত্রীর পদে বসে আছেন? এটা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে না?’

কংগ্রেস নেতা কে মুরালিধরনও পাঠ্যপুস্তকে ইতিহাসের পরিবর্তন করার সমালোচনা করেন।

মুরালিধরন বলেন, ‘আকবর ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির রাজা। তিনি হিন্দু ধর্মকেও গ্রহণ করেছিলেন। আর টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। এ কারণেই তাকে জীবন দিতে হয়েছিল। তারা দুজনই মহান শাসক ছিলেন। তাঁদের প্রতি কেন্দ্রীয় সরকারের এই আচরণ একেবারেই ঠিক নয়।’

উত্তরাখণ্ড কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা হরিশ রাওয়াত বলেন, (পাঠ্যপুস্তক থেকে) এসব বিষয় বাদ দেওয়া বৃহত্তর এক পরিকল্পনার অংশ।

রাওয়াত সাংবাদিকদের আরও বলেন, আমাদের এখন খেয়াল রাখতে হবে, বিজেপি আর কী কী বাদ দেয়।

এই কংগ্রেস নেতা সতর্ক করে দিয়ে বলেন, যদি তারা সুযোগ পায়, তবে তারা আরও অনেক কিছু বাদ দিয়ে দেবে।

কংগ্রেস নেতা রাওয়াত ২০২৯ সালের জাতীয় নির্বাচনকে একটি মোড়-ঘোরানো মুহূর্ত হিসেবে তুলে ধরে বলেন, পরিবর্তন ২০২৭ সাল থেকেই শুরু হবে।

আরএসএস নেতা সুনীল আম্বেকর বলেন, ‘ইতিহাসের পাঠ্যপুস্তকে অনেক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।’

গত শনিবার নাগপুরে এক অনুষ্ঠানে সুনীল আরও বলেন, তাদের পদবি বাদ দেওয়া হয়েছে। তারা কেউ পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েননি।

শিক্ষার্থীদের উদ্দেশে সুনীল বলেন, তাদের নিষ্ঠুর কাজগুলো সম্পর্কেও জানতে হবে। ভবিষ্যতে পাঠ্যপুস্তকে আরও পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০