ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: রাকিবুল - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৩ অগাস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: রাকিবুল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণসমাবেশ। রোববার (৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

শাহবাগ চত্বরে টিএসসি মুখী মঞ্চে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইউনিট এবং দেশের নানা জেলা-উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। অনেকেই কপালে ও মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড পরিহিত অবস্থায় অংশ নেন সমাবেশে। হাতে ছিল ছাত্রদল ও বিএনপির পতাকাও।

সমাবেশস্থলে নেতা-কর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে স্লোগান– মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০