জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত

আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের দুটি পদ্ধতির কথা তুলে ধরেন আযাদ। একটি হলো: Provisional Constitutional Order (অস্থায়ী সাংবিধানিক নির্দেশনা) – যার ইতিহাস অতীতেও আছে। আরেকটি হলো: গণভোটের মাধ্যমে জনমত গ্রহণ – দেশীয় রাজনীতিতে এরও নজির রয়েছে।

আযাদ বলেন, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না আসে, তবে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতেই নতুন পথ নির্ধারণ করা যেতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকার যে তিনটি অঙ্গীকার করেছিল, তা স্মরণ করিয়ে দিয়ে আযাদ বলেন: রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণহত্যার বিচার, একটি উৎসবমুখর, ইতিহাসসেরা নির্বাচন আয়োজন।

তিনি বলেন, বিগত দিনে রাষ্ট্রব্যবস্থায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল, তা সরিয়ে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। এখন সময় হয়েছে তা বাস্তবায়নের।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু ও জাকসু) নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে আযাদ বলেন, “নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণায় যেভাবে প্রভাব দেখা গেছে, তা আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে। আমরা চাই না এই নেতিবাচক প্রবণতা জাতীয় নির্বাচনে পুনরাবৃত্তি হোক।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই পারে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।

বৈঠকে জামায়াত নেতা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন এবং কমিশনের কাজের সমাপ্তি যেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে হয়, সেই অনুরোধ জানান।

গত জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি জুলাই সনদ প্রকাশ করে। এর ভিত্তিতে একটি নতুন নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০