সাংহাইয়ে ভারতীয় নারীকে আটকের ঘটনায় দিল্লির কড়া প্রতিবাদ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংহাইয়ে ভারতীয় নারীকে আটকের ঘটনায় দিল্লির কড়া প্রতিবাদ

অরুণাচলকে চীনা ভূখণ্ড দাবি

অরুণাচল প্রদেশে জন্মের কারণে ‘ভারতীয় পাসপোর্ট অবৈধ’—এমন অভিযোগে চীনের সাংহাই বিমানবন্দরে এক ভারতীয় নারীকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটার দিনই বেইজিং ও নয়াদিল্লিতে চীনা পক্ষকে কড়া ডিমার্শ (প্রতিবাদ নোট) পাঠানো হয়েছে এবং সাংহাইয়ে ভারতীয় কনসুলেট দ্রুত সহায়তা দিয়েছে।

প্রেমা ওয়াংজম থংডক নামের ওই নারী জানান, ২১ নভেম্বর সাংহাই পুডং বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক রাখেন, উপহাস করেন এবং এমনকি ‘চীনা পাসপোর্টের জন্য আবেদন করতে’ বলেন।

এক্সে পোস্ট করে তিনি লেখেন, ২১ নভেম্বর ১৮ ঘণ্টার বেশি আমাকে আটকে রাখা হয়। আমার জন্মস্থান অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তারা বলে আমার ভারতীয় পাসপোর্ট অবৈধ, কারণ অরুণাচল নাকি চীনা ভূখণ্ড।

যুক্তরাজ্যে থাকা থংডক জাপানে যাওয়ার পথে সাংহাইয়ে তিন ঘণ্টার লে-ওভার ছিলেন। বৈধ জাপানি ভিসা থাকা সত্ত্বেও তাকে পরবর্তী চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

তিনি জানান, কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা ঠাট্টা–বিদ্রূপ করে বলেন, ‘অরুণাচল ভারতের অংশ নয়’, এবং তাকে ‘চীনা পাসপোর্ট নেওয়ার’ পরামর্শ দেয়।

থংডক আরও বলেন, তিনি ১৪ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং এক বছর আগে সাংহাই হয়ে যাতায়াত করলেও এমন সমস্যায় পড়েননি। শেষ পর্যন্ত দিল্লি ও বেইজিংয়ে ভারতীয় কূটনীতিকদের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।

ভারতীয় কর্মকর্তারা জানান, থংডককে ‘অযৌক্তিক ও হাস্যকর অজুহাতে’ আটকানো হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং রাজ্যের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণের পূর্ণ অধিকার রাখেন।

তারা আরও বলেন, চীনের এই আচরণ শিকাগো ও মন্ট্রিয়াল কনভেনশনসহ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত নিয়মের বিরোধী। দুই দেশের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চললেও এমন ঘটনা অপ্রয়োজনীয় বাধা তৈরি করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করতে চীন বিভিন্ন শহর ও ভূ-স্থানিক বৈশিষ্ট্যের নাম পরিবর্তন করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০