বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, বিগত দিনে ভোট বঞ্চিত মানুষ এখন জাতীয় নির্বাচনের পক্ষে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে তাতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের পক্ষে মানুষ। ৫ আগষ্টের পর মানুষ সৎ নেতার পক্ষে, তাই নির্বাচনে মানুষ তার দিকেই থাকবেন।
রবিবার বিকেল ৬টায় মিরপুর উপজেলার মশানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মৎসজীবি দলের সাথে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিরপুর উপজেলা মৎসজীবি দলের সভাপতি মনির“জ্জামান মনিরের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক নুর“ল ইসলাম আসাদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দীন নিশাত বক্তব্য রাখেন।
এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী সভাস্থালে আসেন।
মন্তব্য করুন