দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

দীর্ঘ প্রায় ১৭ বছর দলের দুঃসময়ে কাজ করেও কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়ায় পদত্যাগ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। দল থেকে নিজেকে ‘পাপমুক্ত’ ও ‘পবিত্র’ করতে তিনি দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন।

পদত্যাগকারী এই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২২ নভেম্বর) জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল সম্পন্ন করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।

মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি সুদীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তুষার আলী বলেন, আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু যখন বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এই ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি আরও বলেন, আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।

জগন্নাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, তুষার আলী স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কি কারণে তিনি আজকে এই পদত্যাগ করেছেন এ বিষয়ে এখন পর্যন্ত আমি জানি না। তার সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০