ভেনেজুয়েলার আকাশপথ ‘ঝুঁকি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার আকাশপথ ‘ঝুঁকি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির’ সতর্কতা জারি করার পর দেশটিতে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ফ্লাইটরাডার২৪ ও মাইকুয়েটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়ানকা ও ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।
কলম্বিয়ার অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে মাইকুয়েটিয়া আকাশপথে ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে।

স্পেনের আইবেরিয়া জানিয়েছে, সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারাকাসগামী ফ্লাইট স্থগিত থাকবে। তবে শনিবার নির্ধারিত মাদ্রিদ ফ্লাইটটি ছেড়ে গেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, কোপা এয়ারলাইন্স ও উইঙ্গোর শনিবারের নির্ধারিত ফ্লাইট ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। ফ্লাইটরাডার২৪ জানায়, রোববারের ল্যাটাম এয়ারলাইন্সের বোগোটাগামী ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।

এফএএ তাদের নোটিশে ভেনেজুয়েলা ও আশপাশের এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ ও সামরিক কার্যক্রম বাড়ার কথা উল্লেখ করে জানায়, সব উচ্চতায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ ও এফ-৩৫ যোদ্ধা বিমান মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০