গাজীপুরে বাণিজ্য-কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর, আহত ২০ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাণিজ্য-কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর, আহত ২০

গাজীপুর মহানগরীর শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেটের অতিরিক্ত দাম নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হুড়োহুড়ির সময় অন্তত ২০ জন দর্শনার্থী আহত হন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে আর্মি ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগ ওঠে। রাত ১০টার দিকে এক ক্রেতা অতিরিক্ত দাম দিতে অস্বীকৃতি জানালে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন তাকে মারধর করে। খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা মেলায় ঢুকে দোকানপাট, লটারি প্যান্ডেল, মেলার অফিসসহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। এতে দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে বহু লোক আহত হন।

স্থানীয় কিশোর সুমন ও তানজিল জানান, সিগারেটের দাম নিয়ে মারধরের ঘটনার জেরেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয়। মেলার কর্মীরা এসময় পালিয়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মেলায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রশাসনের অনুমতি ছাড়াই দুই মাস ধরে চলমান এই মেলা নিয়ে স্থানীয়দের শুরু থেকেই আপত্তি ছিল। দীর্ঘদিনের ক্ষোভও ঘটনার পেছনে ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০