বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উপাচার্য়ের নেতৃত্বে র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তরে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন