ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে ছিলেন মাস্ক-রোনালদোরা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে ছিলেন মাস্ক-রোনালদোরা

যুক্তরাষ্ট্রে সফররত সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্মানে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেন।
এই নৈশভোজে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এবং পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন তারকা অতিথি উপস্থিত ছিলেন।

নৈশভোজে উপস্থিত প্রযুক্তি ও ক্রীড়াজগতের অন্যান্য বড় নামের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো।

ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশভোজে অতিথি হয়ে আসা খানিকটা চমক ছিল। কারণ, বছরের শুরুর দিকে তিক্ত বিরোধের পর গত কয়েক মাসে ট্রাম্প-মাস্ক প্রকাশ্যে একাধিকবার বিরোধে জড়িয়েছেন।

মঙ্গলবার নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তার বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাস্ককে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল।

অন্যদিকে, নৈশভোজে উপস্থিত ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবল দল আল নাসরের হয়ে খেলেন। উল্লেখযোগ্য যে, ক্লাবটির বেশির ভাগ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

১

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৩

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৪

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৫

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৬

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৭

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৮

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৯

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১০

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১১

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১২

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৩

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৪

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৫

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৬

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৭

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৮

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৯

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

২০