টানা ছয় দিন ১৪ ডিগ্রি ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ছয় দিন ১৪ ডিগ্রি ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

ভোরে কনকনে ঠান্ডা আর দুপুরে তীব্র রোদ। এ দুই বিপরীত আবহাওয়ার মধ্যে দিয়েই দিন কাটছে পঞ্চগড়বাসীর। ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা স্পষ্ট থাকলেও সূর্য উঠলেই দ্রুত বাড়ছে উষ্ণতার অনুভূতি। টানা ছয় দিন জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে।

বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। আগের কয়েক দিনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আজ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

দৈনন্দিন কাজে বের হওয়া স্থানীয়দের একজন জানান, ভোরের ঠান্ডা তাদের বেশ কাঁপিয়ে দিচ্ছে। এক সাইকেলচালক বলেন, রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু সূর্য উঠলেই এত গরম লাগে যে ঘেমে যাই।

এক নারী শ্রমিকের ভাষ্য, ভোরে শাল না জড়ালে বের হওয়া যায় না, অথচ দুপুরে গরমে হাঁসফাঁস করতে হয়।
এক দোকানকর্মী বলেন, রাতে দুই–তিনটা কাপড়েও ঠান্ডা কমে না, কিন্তু দুপুরে গরমে সেগুলো খুলে ফেলতেই হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত গভীর হলে শীত বাড়ে। তবে সকাল গড়ালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রুত বাড়ে। আজ (বুধবার) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। চলতি মাসের শেষের দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

১

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৩

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৪

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৫

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৬

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৭

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৮

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৯

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১০

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১১

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১২

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৩

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৪

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৫

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৬

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৭

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৮

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৯

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

২০