সেতু ভবন অভিমুখে লংমার্চ, হেঁটে সাঁতার কেটে ২৫৫ কিমি. পাড়ি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেতু ভবন অভিমুখে লংমার্চ, হেঁটে সাঁতার কেটে ২৫৫ কিমি. পাড়ি

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় সেতু ভবন অভিমুখে লংমার্চটি অষ্টম দিনে পদ্মা সেতুতে পৌঁছেছে। তবে সেতু কর্তৃপক্ষ তাদের হেঁটে পদ্মা পারের অনুমতি দিচ্ছেন না। অনুমতি না পেলে সাঁতরে পদ্মা পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলা থেকে ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় লংমার্চটি।

এদের মধ্যে মো. মাইনুউদ্দিন নামে এক জুলাই যোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীরা হেঁটে এবং তেতুলিয়া নদী সাঁতরে এখন পর্যন্ত ২৫৫ কিমি. পাড়ি দিয়েছেন। দাবি আদায়ে তারা ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান করবেন বলে জানান।

তাদের দাবির মধ্যে রয়েছে- ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার ঘরে ঘরে পাইপলাইনে আবাসিক গ্যাস সংযোগ, গ্যাসভিক্তিক শিল্প কলকারখানা স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

লংমার্চে অংশগ্রহণকারীদের মধ্যে মেহেদী হাসান বলেন, সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা আমাদের কথা দিয়েছিল, আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করাসহ আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে কাজ করবে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। সম্প্রতি ভোলা সফরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আমরা ভোলাবাসীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০