কুষ্টিয়ায় সেনা সদস্যসহ একই পরিবারের তিনজনকে মারধর - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া:
১৮ নভেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সেনা সদস্যসহ একই পরিবারের তিনজনকে মারধর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন সুগ্রীবপুর ক্লাব মোড় এলাকায় একই পরিবারের তিন সদস্যকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত ১১ নভেম্বর এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুগ্রীবপুর এলাকার মোঃ সাইফ মেহেদী শাহারুল, তার ভাই সেনা সদস্য সালমান মেহেদী এবং তাদের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শহিদুল আলম রাসেল।

ঘটনার পর, গত ১৩ নভেম্বর, ভুক্তভোগী মোঃ সাইফ মেহেদী শাহারুল সাতজনকে অভিযুক্ত করে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নংঃ ইবি সি.আর ২৮৪/২৫। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠিয়েছে।

অভিযুক্তরা হলেন—একই এলাকার তৌহিদ হোসেন, রশিদ উদ্দীন মন্ডল, ফারুক রেজা, শাহাবুদ্দিন, সামাদ উদ্দীন, সোহাগ হোসেন ও বাবলু। তারা ভুক্তভোগীদের চাচা ও চাচাতো ভাই বলে জানা গেছে।

মামলার তথ্য অনুযায়ী, জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় ভুক্তভোগীদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি সাধন করে—যার মধ্যে রয়েছে কলা, বাঁশ, মেহগনি গাছ, সিসিটিভির তার কেটে নেওয়া এবং জমি দখলের অভিযোগ। এছাড়া বাদীর পিতা শহিদুল আলম রাসেলকে বাড়িতে আটক রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

গত ৯ নভেম্বর ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য সালমান মেহেদী। অভিযোগ অনুযায়ী, ঘটনাবলী সম্পর্কে জানতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। পরে মধুপুর বাজারে যাওয়ার পথে তার ওপর অস্ত্রের মুখে হামলা করা হয় এবং পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। সালমানকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই সাইফ মেহেদী ও বাবা শহিদুল আলমকেও মারধর করে গুরুতর আহত করা হয় এবং বাদীর পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। এরপর আবারও তাদের প্রায় ২০ হাজার টাকার কলা কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বাদী সাইফ মেহেদী বলেন, “এর আগেও আমাদের ওপর হামলা ও ফসল লুটপাটের ঘটনা ঘটেছে। থানায় মামলা ও জিডি করেও কোনো সহয়তা পাইনি। উল্টো পুলিশ আমাদের হুমকি দিয়ছে। এবারও থানায় মামলা নিতে চাইনি। আমরা ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম বলেন, “আদালত থেকে নথি এখনও পাইনি। নথি পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০